স্থানীয় সংবাদ

বাগেরহাটে নির্বাচিত বাস মালিক সমিতি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচিত কমিটি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্টিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক মোঃ শহীদুল ইসলামসহ জিয়া উদ্দিন জিয়াম, মিনা শাহাজান আলী, মোঃ মতিয়ার রহমান, মিলন হোসেন ও জসিম সরদার প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সংবাদ কর্মীদের প্রশ্নের উত্তরে বলা হয়, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী শ্রম অধিদপ্তর খুলনা, স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সর্বোপরি মিডিয়ার উপস্থিতিতে গত দুই মাস পুর্বে আমাদের সমিতির সাধারন নির্বাচন সম্পন্ন করা হয়। এরপর দুইমাস অতিবাহিত হলেও নির্বাচিত কমিটি খুলনা শ্রম অধিদপ্তরে নথিভুক্ত করা হয় নি। শ্রম অধিদপ্তর থেকে জানানো হয়, মোফজ্জেল হোসেন (মালিক) নামের একজনের আবেদনের অভিযোগ পেয়ে নির্বাচনটি নথিভুক্ত করা হয়। পরে জানা গেলো মোফাজ্জেল কোন আবেদন বা অভিযোগ করে নাই। তার নাম ব্যবহার করে কে বা কাহারা ভুয়া অভিযোগ উত্থাপন করে এ কাজটি করেছে। আমরা জানতে পারি নাম সর্বস্ব কতিথ একটি শ্রমিক ইউনিয়ন সংগঠন ব্যবহার করে নির্বাচিত বাস- মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচন ও নির্বাচিত কমিটি নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কারন এরা বাস টার্মিনালে লুটপাট করতে ব্যর্থ হয়ে এ কাজ করছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button