স্থানীয় সংবাদ

রূপসায় আজিজুল বারী হেলালের সহযোগিতায় ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও খতনা কার্যক্রম চলমান কর্মসূচির অংশ হিসেবে
১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) দিনব্যাপি রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে রাজাপুর অক্সিজেন ব্যাংক ও দেবীপুর যুবসংঘ ব্লাড ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে গাইনি, হৃদরোগ, বক্ষব্যাধি, কিডনী, লিভার, ডায়াবেটিস, নাক, কান, গলা সহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা প্রদান এবং ফিজিওথেরাপি, ইসিজি, ইউরিন টেস্ট সহ বিভিন্ন ধরনের টেস্ট করা হয়। অনুষ্ঠানে চিকিৎসা প্রদান করেন ডাঃ আরাফাতুর রাহিব, ডাঃ মাজহারুল ইসলাম, ডাঃ খালিদ মাহমুদ শাওন, ডাঃ মাহিনুল ইসলাম, ডাঃ মোবাশশির আহমেদ,ডাঃ গোলাম তাহসিন চৌধুরী, ডাঃ আবুল হাসনাইন পাটোয়ারি, ডাঃ আমিনা আহমেদ মুনিয়া, ডাঃ রাজিয়া সুলতানা আঁখি, ডাঃ নাহিয়া হাসান অরিত্রী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম- আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা বিএনপি’র সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম -আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম- আহবায়ক রয়েল আজম, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জীব সরকার, হহযরত আলী, মঞ্জুরুল ইসলাম, তাপস ভট্টাচার্য, শেহেলী নাসরিন, জামাল উদ্দীন, উত্তম কুমার চ্যাটার্জী সৌমেন দেবনাথ।
এছাড়া অন্যান্যর উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল নেতা আসাদুজ্জামান বিপ্লব, রেজাউল ইসলাম রেজা, মাসুদ খান, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, দেবীপুর যুবসংঘ ব্লাড ব্যাংক পরিচালক জাহিদুল ইসলাম রবি, রাজাপুর অক্সিজেন ব্যাংক সভাপতি নয়ন মোড়ল, সাধারন সম্পাদক মাসুদ মীর, কৃষকদল নেতা কবীর শেখ, জেলা যুবদল নেতা মুক্তাদির বিল্লাহ,শাহজামান প্রিন্স,এসে মেহেদী হাসান,বিএনপি নেতা হালিম মোড়ল, রাজু দাস, আজিজুর রহমান, দেলোয়ার হোসেন, মাহফুজুর রহমান, মোঃ আজগর হোসেন, ওসমান গনি, নুরুল আমিন পাপ্পু, রাশেদুজ্জামান রাকিব, রাজাপুর অক্সিজেন ব্যাংকের প্রশান্ত বিশ্বাস, সাইফুল ইসলাম রাজু, সাইফুল ইসলাম, হাসান হাওলাদার, দেবীপুর যুবসংঘ ব্লাড ব্যাংকের জালাল শেখ, মুক্তার শেখ, তাপস দাস, রাসেল শেখ, চয়ন শেখ, মেহেদী হাসান, আলামিন, ফারুক হোসেন প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button