স্থানীয় সংবাদ
ডুমুরিয়ায় ব্যবসায়ী ছোট্ট’র ওপর হামলা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়া বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী দিবাকর দেবনাথ ছোট্ট (৫৫) হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে নিজ বাসায় যাওয়ার পথে ছোট গলির মধ্যে ফেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
এ বিষয়ে তার স্বজনরা জানান, ব্যবসায়ী দিবাকর দেবনাথ ছোট্ট সন্ধ্যার একটু পরে বাসায় ফিরছিলেন। বাজারের শ্রাবন্তী মার্কেটের সামনে ছোট গলির মধ্যে বাসায় ঢোকার আগে দুস্কৃতিকারীরা তার ওপর হামলা করে। এতে তিনি মাথায় রক্তাক্ত জখম হন। এরপর তাকে ডুমুরিয়া হাসপাতালে নেয়া হয় এবং তিনি সেখানেই ভর্তি আছেন। তবে তিনি কারো সঙ্গে কথা বলতে পারছেন না বলে জানা গেছে।


