গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠা পাবে- আলি আসগার লবি

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি একথা বলেন। ১৫ জানুয়ারী (বৃহস্পতিবার) ফুলতলার দামোদর ইউনিয়নে বিকাল ৪টায় বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের দোয়া মাহফিল ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক বিচক্ষণতার কারণে বাংলাদেশে আপামর জনসাধারণ তাকে ভুলিনি। যদি ভুলে যেতো তাহলে তার জানাজায় লক্ষ কোটি লোক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতো না। তার জানাজা নামাজ বিশ্বে মিডিয়া শুধুই নয় মানুষের মনে স্বরনীয় হয়ে স্থান করে নিয়েছে। তার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আসন্ন সংসদ নির্বাচনে ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠা পাবে। সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত, আব্দুল্লাহ হেল কাফি সখা, মোহামাদ সজিব, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল বাশার, সেলিম সরদার, ফেরদাউস ভুইয়া, ফিরোজ ভূঁইয়া, ওয়াহিদ হালিম ইমরান,ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো প্রমুখ।


