স্থানীয় সংবাদ

ভালো নির্বাচনের জন্য জনগণকে সতর্ক থাকতে হবে – মঞ্জু

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া বিন্দু মাত্র চুল পরিমাণ ছাড় দেননি বলে মন্তব্য করে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছন, একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও বসবাসযোগ্য রাষ্ট্রে রূপ দিতে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৬ থেকে ১৮ বছর ধরে যে আন্দোলন-সংগ্রাম হয়েছে, তার মূল লক্ষ্য ছিল একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন। ভালো নির্বাচনের জন্য যেমন জনগণকে সতর্ক থাকতে হবে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে তাদের আরও বেশি দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাদ জোহর এপিসি স্কুল চত্বরে ডাকবাংলা হকার্স ইউনিয়নের বাৎসরিক মিলন মেলা ও আলোচনা সভা মুরাদ হোসেনের সভাপতিত্বে এবং সালাউদ্দিন কালের পরিচালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বাদ আসর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গদলের আয়োজনে নাগরিক শোক সভা ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে গাজী শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মনোয়ার হোসেন। বাদ এশা ২৪ নম্বর ওয়ার্ডের বাগমারা গোবিন্দ মন্দির ও তেঁতুলতলা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অসিম বিশ^াসের সভাপতিত্বে এবং প্রশান্ত কুমার বাছাড় এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এসময় সুকুমার সাহা, নীল কান্ত দত্ত, সুদাম বাইন, এড. বীরেন সাহা, অধ্যাপক (অব:) শোভন বিশ^াস, কার্ত্তিক রায় ও শেখ দেব নাথসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠা করতে জনসাধারণকে আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র ও সার্বেেভৗমত্ব রক্ষা করতে হলে দলের সব নেতাকর্মীকে জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে জনরায় আনতে হবে। বিএনপির লক্ষ্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়া, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নাগরিক অধিকার নিয়ে, ভয় ও সন্ত্রাসমুক্ত পরিবেশে বসবাস করবে। তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন। সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, মাহবুব হাসান পিয়ারু, ইউসুফ হারুন মজনু, একরামুল হক হেলাল, নিয়াজ আহমেদ তুহিন, এড. সরফরাজ হিরো, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, শমসের আলী মিন্টু, হাসান মেহেদী রিজভী, আফসার উদ্দিন মাস্টার, মীর কবির হোসেন, মেজবাহ উদ্দিন মিজু, আসলাম হোসেন, নাসির খান, মনিরুজ্জামান মনি, মেশকাত আলী, সওগাতুল আলম সগীর, সৈয়দ বোরহান, কামাল উদ্দিন, শামীম খান, খায়রুল ইসলাম লাল, মনিরুল ইসলাম মাসুম, মেহেদী হাসান লিটন, আলম হাওলাদার, আসাদুজ্জামান বাদশা, আকবার হোসেন, নুরুল ইসলাম লিটন, আল বেলাল, জামাল মোড়ল, শহীদ খান, মোস্তাফিজুর রহমান মিলন, মাজেদা খাতুন, হাসিনা আকরাম, রোকেয়া ফারুক, মোস্তফা কামাল, হাসনা হেনা, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন আহমেদ, ওহেদুর রহমান বাবু, আবু তালেব, সেলিম বড় মিয়া, মাসুদ খান বাদল, সাখাওয়াত হোসেন, সমির কুমার সাহা, বেলায়েত হোসেন, আবু জাফর, মোল্লা আলী আহমেদ, সবুজ, লায়লা বেগম, ফরিদা বেগম, কাকলী, মিনাসহ বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মিসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিপুল সংখ্যক জনসাধারন উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button