যশোরে বেকারী ব্যবসায়ী সড়ক দূর্ঘটনায় নিহত : থানায় মামলা

যশোর ব্যুরো ঃ বেকারী মালামাল বিক্রি করে ফেরার সময় যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা মোড়ে চাকলাদার কাউন্টার সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের কালে মিজানুর রহমান (৫৬) নামে এক ব্যক্তি কার্ভাড ভ্যানের ধাক্কায় নিহত হওয়ায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন নিহত মিজানুর রহমান এর ছেলে শিলন রেজা। মামলায় আসামী করেন, টাটা কার্ভাডভ্যানের চালক সাসাম। মামলায় বাদি উল্লেখ করেন,তার পিতা মিজানুর রহমান মার্কেটে বেকারী মালামাল বিক্রি করে টাক আদায় করে বাইসাইকেল যোগে নতুন খয়েরতলা হতে নিউমার্কেটের দিকে যাওয়ার সময় চাকলাদার কাউন্টারের সামনে পৌছালে (ঢাকা মেট্টো ট-১৬-৩৪২০) ট্রাক গত ১৫ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টার সময় খয়েরতলা মোড়ে চাকলাদার কাউন্টারের সামনে পৌছালে নিউমার্কেট গামী টাটা কার্ভাডভ্যান ট্রাক গাড়ী উক্ত ব্যক্তির বাই সাইকেলটিকে ধাক্কা মেরে দ্রুত চলে যায়। স্থানীয় লোকজন কার্ভাডভ্যানের চালক আব্দুস সালামকে আটক করতে না পারলেও কার্ভাডভ্যানটি জব্দ করেছে।


