স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় যৌথ অভিযানে নৌবাহিনীর দৃঢ় ভূমিকা ঃ আইনশৃঙ্খলা রক্ষায় ফিরছে জনস্বস্তি

দিঘলিয়া প্রতিনিধি ঃ দেশের চলমান পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্টের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। টানা অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিসহ একাধিক অপরাধী গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের নির্দেশনায় সারাদেশে যৌথ বাহিনীর কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট দিঘলিয়া সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় দিঘলিয়ায় অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় দিঘলিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ এলাকায় বাংলাদেশ নৌবাহিনী একাধিক অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসী কার্যক্রম, মাদক কারবার, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান চলাকালে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত ও চোরাকারবারিসহ একাধিক অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সকল আলামত আইনানুগভাবে জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে, এসব অভিযানের মাধ্যমে শুধু অপরাধী গ্রেপ্তার নয়, অপরাধমূলক চক্র ভাঙার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট দিঘলিয়া নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট পরিচালনা এবং বিশেষ নিরাপত্তা অভিযানের মাধ্যমে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখছে। এর ফলে দিঘলিয়ায় অপরাধপ্রবণতা হ্রাস পেয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নৌবাহিনীর সক্রিয় উপস্থিতির কারণে এলাকায় চুরি, মাদক সেবন ও অবৈধ কর্মকা- উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। নৌবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আগের তুলনায় অনেক বেড়েছে।
বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট দিঘলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান ও নিরাপত্তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে যে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কর্মকা- দেখা গেলে তা নিকটস্থ নৌবাহিনী ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন করেছে র‌্যাব ৬
মশিউর রহমান নড়াইল প্রতিনিধিঃ নড়াইল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নড়াইলে নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন করেছে র‌্যাব ৬। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে র‌্যাব -৬ এর যশোর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাহিনীর নেওয়া ব্যাপক প্রস্তুতি তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-৬ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে র‌্যাব কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করা। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উস্কানি ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি রাখা। সাধারণ মানুষের মাঝে আস্থা ফেরাতে নিয়মিত টহল ও জননিরাপত্তা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে র‌্যাব-৬-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জননিরাপত্তা রক্ষায় র‌্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button