বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে সাংবাদিক শেখ বেলাল উদ্দীনের শাহাদাৎবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সভাপতি, খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দীনের ২১ম শাহাদাৎ বার্ষিকী বিস্তারিত কমসুচির মধ্যদিয়ে পালিত হয়েছে। পূর্ব ঘোষিত দুই দিনের কর্মসুচির শেষ দিন কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দীনের গর্বিত মাতা মন্নুজান বেগমসহ পরিবারের সঙ্গে সাক্ষাত ও দোয়া করা হয়। এমইউজে খুলনার উদ্যোগে দোয়া মাহফিল ও কবর জিয়ারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম, বিএইফউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএইফউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, এমইউজের সহ-সভাপতি মুহাম্মদ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মো, এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত, ইউনিয়নের সদস্য ড. ফোরকান আলী, নাজমুল হক পাপ্পু, আবুল হাসান শেখ, মো. আমিরুল ইসলাম, সেলিম গাজী, মো. আবুল হাসান চৌধুরী, বশির হোসেন, কামাল হোসেন, মোজাহিদুর রহমান, শাহ আলম, শহীদের ছোট ভাই এমইউজে খুলনার সদস্য শেখ শামসুদ্দিন দোহা, শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দীন ফাউন্ডেশনের জি এম হায়দার আলী, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, এনামুল প্রমূখ। কবর জিয়ারতকালে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। উল্লেখ্য, গত ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দীন আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি শাহাদাৎ বরণ করেন।



