স্থানীয় সংবাদ

শিক্ষার্থীদের মাঝে মহানগর শিবিরের রমাদান ফুডপ্যাক উপহার প্রদান

খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র রমাদান উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মহানগর শিবিরের রমাদান ফুডপ্যাক উপহার প্রদান কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মসূচি আয়োজন করা হয়। মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে রমাদান ফুডপ্যাক উপহার প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের ব্যবস্থাপনায় এ আয়োজনে উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button