বিনোদন

‘শাকিবের সাথে অনেক ছবি করেছি, কেউ জানেই না’

প্রবাহ বিনোদন : ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবং গ্ল্যামার গার্ল পূর্ণিমা। ক্যারিয়ারের শুরুর দিকে এই জুটি উপহার দিয়েছেন কিছু আলোচিত সিনেমা। তবে সমসাময়িক সময়ে পর্দায় তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় অনেক দর্শকই ভুলে গেছেন তাদের কাজের ব্যাপ্তি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে নিজের কাজের সেই সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করলেন পূর্ণিমা। পূর্ণিমা জানান, শাকিব খানের সঙ্গে তার কাজের সংখ্যা নেহাত কম নয়।
পূর্ণিমা সাক্ষাৎকারে বলেন, ‘শাকিবের সাথে আমি অনেকগুলো ছবি করেছি, কেউ জানেই না। অনেকে এখনো বলে কি, আপনি কি শাকিবের সাথে কাজ করেছেন কখনো?’ অনেকের ধারণা শাকিব খান অনেক পরে এসেছেন কিন্তু পূর্ণিমা মনে করিয়ে দিলেন তারা প্রায় সমসাময়িক।
সঞ্চালিকার এক মন্তব্যের প্রেক্ষিতে পূর্ণিমা বলেন, ‘ও ইয়ং, আমিও ইয়ং। মানে আমরা তো একসাথেই এসেছি আগে-পরে হোক যখনই হোক।’ শাকিব খান সুপারস্টার হওয়ার আগে থেকেই তার সঙ্গে পূর্ণিমার কাজের সম্পর্ক। এমনকি দেশের বাইরে গিয়েও তারা বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button