স্থানীয় সংবাদ

যশোরে পবিত্র রমজান মাসে শহর যানজটমুক্ত রাখতে পৌরসভার আয়োজনে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু

যশোর ব্যুরো ঃ পবিত্র রমজান মাসে যশোর শহরকে যানজটমুক্ত রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেছে যশোর পৌরসভা। শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করলেও সন্ধ্যার পর আস্তে আস্তে পুনরায় আগের চিত্র দেখা গেছে। এর জন্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সম্পৃক্ততা রয়েছে। তার কারন অবৈধ দারীদের কাছ থেকে প্রতিদিন মোটা অংকের অর্থ নেওয়ায় এই কর্মকান্ড চলে আসছে। অবৈধ দখলদারিদের উচ্ছেদের সাথে সাথে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে সর্তক করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা সম্ভব বলে সূত্রগুলো জানিয়েছেন।
১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড় থেকে অভিযান শুরু হয়ে এমকে রোড হয়ে দড়াটানা হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা,অস্থায়ী দোকানপাট ও সাইনবোর্ড অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দফার অভিযানে শতাধিক ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী আগেই তাদের দোকান সরিয়ে নেন। দুপুর আড়াইটা পর্যন্ত প্রথম দফার অভিযান শেষে দ্বিতীয় দফায় দড়াটানা হয়ে মুজিবসড়ক ও প্যারিস রোড এলাকায় অভিযান পরিচালনা পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযান চলাকালে পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন বলেন, শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং পৌরবাসীর স্বাভাবিক চলাচলের পথ সুগম করাই এই অভিযানের মূল লক্ষ্য। বিশেষ করে রমজান মাসে শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই বরদাশত করা হবে না। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও মেহেদী হাসান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button