মেজর হাফিজ ও ইশরাক হোসেন প্রতিমন্ত্রী হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম এবং ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহন করায় আমরা খুলনা মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে এবং খুলনা মহানগরের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই দায়িত্ব গ্রহণকে দেশের সকল বীর মুক্তিযোদ্ধাগণ একটি ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ মোড় হিসিবে দেখছে। আমরা আশাকরি উনাদের নেতৃত্বে দেশের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার সু-রক্ষিত থাকবে। এ বিষয়ে বিবৃতি প্রদান করেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা শেখ আলমগীর হোসেন (সভাপতি), ডঃ জাকির সোহেন (সহ সভাপতি), শাহ আলম (সাধারন সম্পাদক), শেখ অহিদুর রহমান (ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক), শেখ জয়নাল আবেদনী, আব্দুল ওয়াদুদ খান, শেখ মোশারফ হোসেন, শেখ আমিরুল ইসলাম, শেখ বাবুল আলম, খালিদ হোসেন, মোল্লা মুজিবুর রহমান, শেখ মোঃ আজাদ, শেখ মুজিবুর রহমান, কেএম নরুল ইসলাম, মোঃ নাদিম, শেখ আব্দুল কুদ্দুস, লুৎফুল আজিজ বাচ্চু, কাজী মতিয়ার রহমান সহ প্রমূখ মুক্তিযোদ্ধা বৃন্দ।
