স্থানীয় সংবাদ

“সাধারণ শিক্ষার্থীদের মাঝে রমাদানের বার্তা ছড়িয়ে দিতে ক্যাম্পাস প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে” : সভাপতি

# মহানগর ছাত্রশিবিরের উদ্যোগ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার সভাপতি রাকিব হাসান বলেছেন, “রমাদান আত্মশুদ্ধি, আত্মগঠন ও প্রশিক্ষণের মাস। এ মাসে ক্যাম্পাসে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে রমাদানের বার্তা ছড়িয়ে দিতে ক্যাম্পাস প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশেষ পরিকল্পনার আলোকে প্রতিটি ক্যাম্পাসে ইসলামের সুমহান আদর্শকে ছড়িয়ে দিতে রমাদান মাসকে কাজে লাগাতে হবে। প্রতিটি ক্যাম্পাসে কুরআন উপহার প্রদান, ইফতার সামগ্রী বিতরণ, বিভাগভিত্তিক ইফতার মাহফিলসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।”ক্যাম্পাস প্রতিনিধিদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।
২২ ফেব্রুয়ারি (সোমবার) বিকাল ৫টায় নগরীর শহীদ শেখ রহমত আলী মিলনায়তনে নগরীর সকল ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়ে এ আয়োজন করা হয়। মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button