স্থানীয় সংবাদ
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে এমইউজে খুলনার কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ ২৬ মার্চ ২০২৬ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছেঃ ২৬ মার্চ (বৃহস্পতিবার) সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ইউনিয়নের সদস্যদের এ সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
