স্থানীয় সংবাদ

পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল

# ছেলেদের বিভাগে মডেল ও মেয়েদের বিভাগে শিববাটি চ্যাম্পিয়ন #

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের চূড়ান্ত খেলা। টুর্নামেন্টে ছেলেদের বিভাগে ২৩নং পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের বিভাগে শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ৮ এপ্রিল বুধবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাঠের লড়াই এ দিনের প্রথম খেলায় ছেলেদের বিভাগে মুখোমুখি হয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। টানটান উত্তেজনার এই ম্যাচে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে শহীদ গফুর সপ্রাবি দলকে পরাজিত করে শিরোপা জয় করে। অন্যদিকে, মেয়েদের বিভাগের ফাইনালে শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য যে, পৌরসভা পর্যায়ের এই টুর্নামেন্টে মোট ৪টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেছিল। খেলা শেষে উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ-এর সভাপতিত্বে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, বিজন কুমার, খলিলুর রহমান, এস.এম. আমিনুর রহমান লিটু। এ সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে এ ধরণের টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button