মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যশোর ব্যুরো ঃ যশোরের মণিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিলন দাস (৩০) নামে এক এক যুবক নিহত হয়েছে। বুধবা ৮ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নেহালপুর ইউনিয়নের টেকের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন দাস উপজেলার পাচাকড়ি গ্রামের হাজরা দাসের ছেলে। মনিরামপুর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে মিলন দাস ফকিরহাট বাজার থেকে বাইসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে টেকের ব্রিজ এলাকায় পৌঁছালে তার বাইসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল এ পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে তিনি মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ বলেছে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


