স্থানীয় সংবাদ

কয়রায় দুই দিন পর নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। টানা দুই দিন ধরে নদীতে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে আড়পাঙ্গাসিয়া নদীতে নিখোঁজ জেলে উপেন মৃধা (৫০)এর মরদেহ ভেসে ওঠে। অপর আর এক জেলে মুকেন্দ মন্ডল (৪২) এর মরদেহ বিকাল ৫ টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীর ত্রিমোহনায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ২ জেলের মরদেহের পরিচয় স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছাঁয়া নেমে এসেছে। মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে নদীর তীর ভারী হয়ে ওঠে।
আংটিহারা নৌ-পুলিশের (ওসি) মোঃ. ফারুক হোসেন বলেন, গত মঙ্গলবার বিকেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মন্ডল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন পর নিহত উপেন মৃধা ও মুকেন্দ মন্ডলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ওসমান গণি খোকন বলেন, মরাদেহ দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button