স্থানীয় সংবাদ

সংবিধানের কাঠামোগত আমূল সংস্কার ছাড়া নিছক সংশোধনীতে জনগণের আকাক্সক্ষা পূরণ সম্ভব নয় : মাওলানা এমরান হুসাইন

শিরোমণি বাজারে খুলনা জেলা জামায়াতের লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন বলেছেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। জামায়াত মনে করে শেখ হাসিনা সরকার সংবিধানের যে ক্ষমতাবলে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই সংবিধানের সংস্কার না করলে আবারো সরকার ফ্যাসিবাদ কায়েম করতে পারে। সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল নিয়ে গঠিত জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচিত দল সংবিধান সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম সরকার এখন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সাথে প্রতারণা করেছে। আমাদের দলের পক্ষ থেকে বার বার সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানালেও সরকার তা উপেক্ষা করে লোক দেখানো সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সংবিধানের কাঠামোগত আমূল সংস্কার ছাড়া নিছক সংশোধনীতে জনগণের আকাক্সক্ষা পূরণ সম্ভব নয়। আপনারা জানেন সরকারের এই গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে। তাই আসুন সরকারের এই অবস্থানের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদ বাস্তবায়নের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, মো. আশরাফুল আলম, এনসিপি’র খুলনা জেলা প্রধান সমন্নয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, ন্যাশনাল ওলামা এলায়েন্স
(এনইউএ) এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদুল্লাহ হাফেজী আরিয়ান, ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্যা, খানজাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ, ফুলতলা উপজেলার নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খাঁন, থানা কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, শেখ মো. আলাউদ্দিন, আবুল কালাম মহিউদ্দিন, আমির হামজা, মো. নজরুল ইসলাম জমাদ্দার, খুলনা জেলা ছাত্রশিবির নেতা সৈয়দ মো. তারিক হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলতলার সভাপতি আব্দুল হালিম শেখ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button