স্থানীয় সংবাদ
অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদ-

স্টাফ রিপোর্টারঃ অস্ত্র মামলায় খুলনার একটি আদালত মো.সাহিদুল ইসলাম ওরফে মকমল (২৩) নামের এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন। বৃহস্পতিবার খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদলতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মকমল আদালতে উপস্থিত ছিলেন।সাজাপ্রাপ্ত আসামি ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা নিজাম মোল্লার ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পিপি চৌধুরি তৌহিদুর রহমান তুষার।


