স্থানীয় সংবাদ

নগরীতে বলাৎকারের অভিযোগে যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টারঃ নগরীতে ১১ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে আসামি সিয়াম হোসেন কাজল (২০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামি সোনাডাঙ্গা মডেল থানার শিববাড়ি মোড় পালপাড়া এলাকার বাসিন্দা শেখ আবুল ফজল বাবলুর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (জেলা ও দায়রা জজ) খুলনা মহানগর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মুহাম্মদ আকরাম হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button