খুলনা প্রেসক্লাবের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

১৫ পদের বিপরীতে ৮৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
স্টাফ রিপোর্টার ঃ খুলনা প্রেসক্লাবের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। ঘোষিত তফশিল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়পত্র দাখিলের শেষ দিন। সে অনুযায়ী সভাপতিসহ ১৫টি পদের বিপরিতে ৮৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হলেন, সভাপতি পদে ৯ জন। তারা হলেন- কাজী মোতাহার রহমান বাবু, আবু তৈয়ব, মোস্তফা সরোয়ার, মিজানুর রহমান মিল্টন, শামসুজ্জামান শাহীন, গৌরাঙ্গ নন্দী, এস এম হাবিব, হেদায়েত হোসেন মোল্লা ও বিমল সাহা । সাঃ সম্পাদক পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, শেখ কামরুল আহসান, আনোয়ারুল ইসলাম কাজল, হেদায়েত হোসেন মোল্লা, তরিকুল ইসলাম, লিয়াকত হোসেন, মিজানুর রহমান মিল্টন, বিমল সাহা, আতিয়ার পারভেজ, জিয়াউস সাদাত, শামসুজ্জামান শাহীন। কোষাধ্যক্ষ পদে ৮জন মনোনয়নপত্র দাখিল করেছে। তারা হলেন- শামীমুজ্জামান, এম এ হাসান, লিয়াকত হোসেন, জাহিদুল ইসলাম, কামরুল আহসান, জিয়াউস সাদাত, বেল্লাল হোসেন সজল, বিমল সাহা। যুগ্ম সম্পাদক পদে ৬জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- খলিলুর রহমান সুমন, মাহমুদ হাসান সোহেল, সোহাগ দেওয়ান, বেল্লাল হোসেন সজল, মাকসুদুর রহমান, জিয়াউস সাদাত।
তফশিল অনুযায়ী আগামী ১৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার ও ৩০ এপ্রিল ভোট গ্রহণ। ভোটার ১৭২ জন।


