স্থানীয় সংবাদ

দৌলতপুরে সাড়ে ২২ কেজি গাঁজাসহ ২ বোতল বিদেশী মদ জব্দ : ট্রাকসহ আটক ২

থানা পুুলিশের বিশেষ অভিযান জোরদার

স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপির অর্ন্তভুক্ত দৌলতপুর থানা এলাকার জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। দৌলতপুর থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযানের কার্যক্রমও চলমান রেখেছে তারা। ওই ধারাবাহিতায় বুধবার (৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম চেকপোস্ট করাকালে অভিযান চালিয়ে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মুহসিন মোড়স্থ যশোর-খুলনা মহাসড়কের যশোরগামী লেনের হাসান মটরস এর সামনে হতে ৯ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য সাড়ে ২২ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশী মদসহ দ্ইু আসামীকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় মাদকবহনের কাছে ব্যবহৃত ট্রাকটিও। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়া এলাকার বাসিন্দা সাহেব আলী মিনার ছেলে মো. সুমন মিনা (৩০) ও দৌলতপুর থানাধীন মানিকতলা মেইন রোড এলাকার বাসিন্দা মো.হীরা মাতবর’ এর ছেলে ইমবাত আলী ওরফে জনি মাতবর (৩৪) । বুধবার রাতে আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানার সেকন্ড অফিসার এস.আই আব্দুল হালিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ও উর্ধ্বতন কর্মকর্তাদের নিদের্শক্রমও উপস্থিতিতে দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম জানতে পারে বিপুল পরিমান মাদক বহনকারী একটি ট্রাক খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মুহসিন মোড়স্থ যশোর-খুলনা মহাসড়ক এলাকায় অবস্থান করছে। ওই খবরে দৌলতপুর থানা পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। পুলিশ মুহসিন মোড়স্থ যশোর-খুলনা মহাসড়ক এলাকায় চেকপোস্ট বসায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্ট করাকালে অভিযান চালিয়ে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মুহসিন মোড়স্থ যশোর-খুলনা মহাসড়কে যশোরগামী ট্রাককে সিগন্যাল দিতে, সিগন্যালকে তোয়াক্কা না করে পালানোর চেষ্টাকালে পুলিশের চৌকস টিমটি অভিযান চালিয়ে ওই ট্রাকটি জব্দ করে ট্রাক হতে সাড়ে ২২ কেজি গাঁজা, ২ বোতল বিদেশী মদসহ উল্লেখিত দ্ইু আসামীকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মামলার বাদী দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দৌলতপুর মুহসীন মোড় এলাকায় একটি ট্রাক বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে পার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ট্রাকটি তল্লাসী করে বিপুল পরিমান গাঁজা ও ২ বোতল বিদেশী মদসহ ২ আসামীকে গ্রেপ্তার করি। বাদী হয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বাদী মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করি।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মাদকের একটি বড় চালান দৌলতপুরস্থ মুহসিন মোড় এলাকা দিয়ে ট্রাকযোগ পার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ট্রাক জব্দ ও তল্লাসী করে বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজাসহ বিদেশী মদসহ দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া দৌলতপুর থানাধীন এলাকার জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। মাদকের কারবারিরোধ ও নিয়ন্ত্রনে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযানের কার্যক্রমও চলমান রয়েছে। মাদকের ব্যাপারে কোনো আপোস নেই, নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে থেকে কাজ করবে দৌলতপুর থানা পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button