স্থানীয় সংবাদ

নগরীর ইকবাল নগরে ওয়াসার পাইপ ফেটে নস্ট হচ্ছে পানি ঃ এক বছর ধরে এ অবস্থা

স্টাফ রিপোর্টারঃ ওয়াসার পাইপ ফেটে গত এক বছর ধরে পানি নস্ট হচ্ছে। স্থানীয় মসজিদের মোয়াজ্জেম ওয়াসা কর্তৃপক্ষকে লিখিক অভিযোগ দিলেও কাজের কাজ কিছু হয়নি। নগরীর ২৪নং ওয়ার্ড ইকবাল নগর মসজিদের পাশে এ স্পটি। কলেজ শিক্ষক মনিরুজ্জামান মোড়ল বলেন, গত এক বছর ধরে এখান থেকে পাইপ ফেটে অনবরত পানি বের হয়ে নস্ট হচ্ছে। একে তো নগরীতে পানির সংকট। সেখানে তদারকির অভাবে পানি নস্ট হচ্ছে। এটা ভাবাই যায় না। ওয়াসা কর্তৃপক্ষকে বিষয়টি নজর দেয়ার জোর দাবি জানান এই শিক্ষক। সাংবাদিক নেতা রাশিদুল ইসলাম জানান, নগরীতে বর্তমানে পানির চরম সংকট চলছে। তার মধ্যে পাইপ ফেটে অপচয় এটা হতে পারে না। কর্তৃপক্ষ কি ঘুমাচ্ছে। বিষয়টি দ্রুত দেখে তা সমাধানসহ অবহেলার দায়ে সংশ্লিষ্ট কর্তকর্তাকে জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button