বাইতুন নুর শপিং কমপ্লেক্স চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে

# খুলনা মহানগরী ১১ দলের উদ্যোগে আজ #
স্টাফ রিপোর্টার ঃ গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার। তার পরিপেক্ষিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে খুলনা মহানগরী ১১ দলের উদ্যোগে আগামীকাল ১১ এপ্রিল নগরীর বাইতুন নুর শপিং কমপ্লেক্স চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিলটি নিউমার্কেট বাইতুন নুর মসজিদের সামনে থেকে শুরু করে ডাকবাংলায় এসে শেষ হবে ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিলকে সামনে রেখে খুলনা মহানগরীতে ব্যাপক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড ও বাজার এলাকায় আন্দোলনরত ১১ দলের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা জনগণের মাঝে বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেন। নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে সকল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ প্রচারণা চালানো হয়েছে।
বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা তুলে ধরা হয়েছে এবং জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষা, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্যও আহ্বান জানানো হয়েছে।



