স্থানীয় সংবাদ

খালিশপুরে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ চারটি পরিবারকে অর্থিক সহযোগিতা দেন কেসিসি প্রশাসক মঞ্জু

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুরে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ চারটি পরিবারকে অর্থিক সহযোগিতা প্রদান করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কেসিসি প্রশাসক ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ-খবর নেন এবং ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে আরও অর্থিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন এডভোকেট ফজলে হালিম লিটন, এইচ এম আবু সালেক, শামসুর রহমান, বিপ্লবুর রহমান কুদ্দুস, মাহবুবুর রহমান, আশরাফ হোসেন, মিজানুর রহমান খোকন, নূরে আব্দুল্লাহ, বারেক হাওলাদার, মহিউদ্দিন বাবু, শাহনাজ পারভীন, সাইফুল ইসলাম, রুবেল প্রমুখ। উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাত সাড়ে ৮টায় ৮নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে খালিশপুর বিআইডিসি রোডে বৈদ্যুৎতিক তারে শর্টসার্কিটে আগুন লেগে চারটি পরিবার ক্ষতিগ্রস্থ হয়। পরে দুপুুর ১২টায় খুলনা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অসুস্থ মাস্টার শহিদুল ও দৌলতপুর থানা শ্রমিকদলের সাবেক সাধারন সম্পাদক প্রায়ত সিদ্দিকুর রহমান সিকোর বাসভবনে যান ও পরিবারের খোঁজ-খবর নেন এবং সাক্ষাত করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসে তোতন, আশরাফ হোসেন, এরশাদ হোসেন, মিনারুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button