স্থানীয় সংবাদ

খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে ৫ জন গ্রেফতার ঃ তেল জব্দ ও জরিমানা

স্টাফ রিপোর্টারঃ খালিশপুরে ডিপোর মধ্যে ট্যাংকলরি থেকে অকটেন চুরিকালে তেলসহ ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপো মধ্যে থেকে ১০ লিটার অকটেনসহ হাতেনাতে তাদের আটক করা হয়। পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করে। প্রশাসনের সূত্রে জানা যায়,নগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপো মধ্যে থেকে ট্যাংক লরি (খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১) থেকে মাগুড়ার ট্যাংকলরি চালক ইমরান হোসেন (৩৬), হেল্পার সম্রাট শেখ (১৮), হেল্পার মিন্টু সরদার (৩৪), রবিউল ইসলাম রানা(৩৪), বিল্লাল খলিফা(৪০) এ সকলে মিলে ড্রামে অকটেন চুরি করার সময় খুলনা মেট্রো এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পুলিশ ও র‌্যাব সদস্যদের সহযোগিতায় হাতেনাতে আটক করে। পরবর্তীতে খুলনার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ এর ১ দ্বারা মোতাবেক উক্ত ৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা করে। সুত্রে জানা যায়,এভাবেই প্রতিনিয়ত সিন্ডিকেটের মাধ্যমে নদীপথে তেলের জাহাজ থেকে ও সড়কপথে ট্যাংকলরী থেকে বিভিন্ন পয়েন্টে একটি চক্রের সদস্য ও এক শ্রমিক নেতার সার্বিক সহযোগিতায় ট্যাংকলরি থেকে তেল নামানো হয়। যেসব দোকানে তেল নামানো হয় সেখানে ড্রাম ও মাটির নিচে তেল রাখার হাউজ করা রয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে জরিমানা করে ছেড়ে দেন।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাংলাদেশ মেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ এর ১ ধারা মোতাবেক তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তেল জব্দ করা হয় বলে ওসি তৌহিদুজ্জামান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button