জাতিকে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই : এমপি লবি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা ৫ (ডুমুরিয়া ফুলতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মাদ আলি আসগার লবি বলেছেন শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ব্যাতিত কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তাই দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে আসার আহবান করেন তিনি। শিক্ষার পাশাপাশি ছাত্র ছাত্রীদের খেলা ধুলায় মনোনিবেশ করতে হবে। শনিবার দুপুরে ডুমুরিয়ার মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজে ২ দিন ব্যাপি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন ডুমুরিয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নে কাজ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষাদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, শরাফপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন দাশ, বিদ্যুৎসাহী সদস্য বিএনপি নেতা শেখ মশিউর রহমান লিটন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই এর সার্বিক তত্ত্বাবধায়ানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, কাইয়ুম জমাদ্দার, নাজমুল হুদা মিঠু, নাসির উদ্দীন গাজী, অভিভাবক সদস্য মুহাইমিনুল ইসলাম পান্নু শেখ আব্দুস সাদিক, উপজেলা তরুণ দলের সদস্য সচিব বাদশা ফয়সাল, সরোয়ার হোসেন মলঙ্গী, জিএম মশিউর রহমান, মোঃ মুস্তাফিজুর রহমান, মোছাঃ রাফেজা খাতুন, বদরুজ্জামান বাবলু, প্রভাষক কেএম হযরত আলি, শিক্ষক আব্দুস সালাম মোড়ল, ছাত্র আবু রায়হান প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলয়াত করে ছাত্র রায়হান শেখ, গীতা পাঠ করেন শিক্ষক বিপুল কান্তি মল্লিক।



