দেশে হাম ও হাম উপসর্গ নিয়ে শিশু মৃত্যু বৃদ্ধিতে গ্রাম ডাক্তারদের আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি ঃ বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর খানজাহান আলী রোডের কাকুলিবাগস্ত সমিতির নিজস্ব কার্যালয়ে সাংগঠনিক এবং হাম পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনায় নেতৃবৃন্দ বলেন দেশে উদ্যোগ জনক ভাবে হামের প্রকোপ বেড়ে যাচ্ছে। গত এক মাসে সারাদেশে প্রায় দুইশত শিশু হাম ও সন্দেহজনক হামে মৃত্যু হওয়ার ঘটনায় সাধারণ মানুষের মাঝে উৎকণ্ঠা বাড়ছে। ইতিমধ্যেই সরকার দ্রুত ও জোরালোভাবে টিকাদান কর্মসূচি শুরু করেছেন। প্রতিদিনই জ্বর ও হাম উপসর্গ নিয়ে গ্রাম ডাক্তারদের নিকট আসছেন। সুতরাং সকল গ্রাম ডাক্তারগণ শিশুদের গার্জিয়ানদের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিকট চিকিৎসা সেবা নেওয়ার সু পরামর্শ দেওয়ার আহবান জানানো হয় । পাশাপাশি গ্রাম ডাক্তার কল্যান সমিতির খুলনা জেলার সকল উপজেলা কমিটি পুনর্গঠন করে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সমিতির সভাপতি গ্রাম ডাক্তার এস এম সৈয়দ হোসেন, সমিতির সহ সভাপতি গ্রাম ডাক্তার সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, গ্রাম ডাক্তার শেখ মাহফিজুর রহমান বাচ্চু, গ্রাম ডাক্তার এম এ বাসার, মোঃ শরাফত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, মোঃ আলতাফ হোসেন, মোঃ আব্দুস সালাম, এ জেড এম কামরুল হাসান, মাহমুদুল হাসান মুক্ত, হাবিবুর রহমান, জহিরুল এহসান, শেখ হাফিজুর রহমান, কাজী৷ আমির৷ হাসান সিদ্দিকী, মোস্তাইন হোসেন সেলিম, সুজিত ঢালী শান্ত, আবদুল মান্নান মোড়ল, মোঃ আব্দুল মালেক শেখ, ফিরোজ আহমেদ পলাশ প্রমুখ।



