স্থানীয় সংবাদ

নড়াইলে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মোঃ নাজমুল হক, লোহাগড়া নড়াইল ঃ নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় সোমবার (৪ মে) একটি ফার্নিচারের দোকানে ১১ বছর বয়সী এক মানুষিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আকতার খান (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। লোহাগড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত আকতার খান উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যবসা করেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (২ মে) দুপুরের দিকে ১১ বছরের ওই কিশোরী আলামুন্সী মোড়ে ঘুরাঘুরি করছিলো। হঠাৎ বৃষ্টি নামলে ফার্নিচার দোকানদার আকতার খান ওই মেয়েকে দোকানের মধ্যে নিয়ে ৫০০ টাকা দেওয়ার প্রলোভনে জোর করে ধর্ষণ করে। স্থানীয়রা ঘটনা জানতে পেরে প্রথমে ধামাচাপা দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং ঘটনা কাউকে বলতে নিষেধ করে। পরবর্তীতে ঘটনা জানাজানি হলে এক পর্যায় সকল তথ্য বেরিয়ে আসে। ধর্ষিতা শিশু সকল ঘটনা খুলে বলে। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত আকতার খান পলাতক রয়েছেন। প্রতিবন্ধী ওই শিশুর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি দিনমজুর। গুচ্ছ গ্রামে বসবাস করি। আমার মেয়েকে যে ধর্ষণ করেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আকতার খানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি, যে কারণে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সাথে জড়িত আকতার খানকে আটকের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button