স্থানীয় সংবাদ

এসএসসিতে যশোর বোর্ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় অনুপস্থিত ২৪৯ জন

যশোর ব্যুরো ঃ মঙ্গলবার ৫ মেএসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের অধীনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (১৫০) বিষয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিতব্য পরীক্ষায় ৩৬,২৫২জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করেন ৩৬,০০৩জন পরীক্ষায় অনুপস্থিত হন ২৪৯জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান,খুলনা বিভাগের ১০ জেলা থেকে মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় ২৯৯ টি কেন্দ্রে ৩৬,২৫২জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৪৯জন। এর মধ্যে খুলনা জেলায় মঙ্গলবারের পরীক্ষায় অংশ নেন ৬১২১, অনুপস্থিত ৩১জন,বাগেরহাট জেলায় ২৫৫৭ জন অংশ নিলেও অনুপস্থিত ১৯জন,সাতক্ষীরা জেলায় ৩৪৬২জন অংশ নিলেও অনুপস্থিত ২০জন,কুষ্টিয়া জেলায় ৮১৩৬ জন অংশ নিলেও অনুপস্থিত ৬৭,চুয়াডাঙ্গা জেলায় ২৩১৭জন অংশ নিয়ে অনুপস্থিত ৯,মেহেরপুর জেলায় ১৪৪৬জন অংশ নিলেও অনুপস্থিত ২৫জন,যশোর জেলায় ৫৬৪০ জন অংশ নিয়ে অনুপস্থিত ৩৫,নড়াইল জেলায় ১৩৫৯ জন অংশ নিয়ে অনুপস্থিত ১০ ও মাগুরা জেলায় ১৭০৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে অনুপস্থিত ১০জন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button