সাংবাদিক জাহিদ হাসানের পিতার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ঃ খুলনার বহুল প্রচলিত দৈনিক প্রবাহ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক জাহিদ হাসানের পিতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল যশোর-খুলনা মহাসড়কের ইস্টার্ন গেট সংলগ্ন বাজার জামে মসজিদের ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক প্রবাহ পরিবার এ সময় সাংবাদিক জাহিদ হাসানের পিতার জানাজা নামাজে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী খানজাহান আলী থানা আমির হাসান মাহবুব টিটু সহ স্থানীয় অসংখ্য মানুষ ও বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।



