প্রার্থীদের প্রচারনায় মুখর এসোসিয়েশনের ব্যবসায়ী মহল

# সেনিটারী এন্ড ডোর মার্চেন্ট এসোসিয়েশন নির্বাচন #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা সেনিটারী এন্ড ডোর মার্চেন্ট এসোসিয়েশনের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৯ মে শনিবার। প্রথমবারের এ নির্বাচনে ভোটার ১০৭ জন হলেও নির্বাচনী আমেজ ও উত্তাপ বেশ বড়। কারণ ১০৭ টি প্রতিষ্ঠানের মালিককে জয়লাভ করাতে তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা প্রানপন চেষ্টায় সর্বক্ষণ। ২১ টি পরিচালক পদে ২৯ জন ব্যবসায়ী লড়ছেন এ নির্বাচনে। তাদের পক্ষে ভোটারদের মন জয় করতে চলছে দোকান-প্রতিষ্ঠানে প্রার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে নির্বাচনী পরিবেশ। নির্বাচিত ২১ জন পরিচালকরা আবারও ১০মে রবিবার বিকাল ৩টায় আগামী ২ বছরের জন্য ১জন সভাপতি, ২জন সহ-সভাপতি, ১জন সাধারণ সম্পাদক, ১জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১জন কোষাধ্যক্ষ, ১জন সাংগঠনিক সম্পাদক, ১জন দপ্তর সম্পাদক, ১জন প্রচার সম্পাদক মোট ৯ জন কর্মকর্তা নির্বাচিত করবেন এবং বাকী ১২ জন পরিচালক হিসেবে কার্যনির্বাহী পরিষদের সাথে থেকে সংগঠনের কল্যান-আদর্শ-উদ্দেশ্য বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন সংগঠনের অফিস সচিব মোঃ আশরাফুল ইসলাম।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন বলেন- নির্বাচনকে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে যা করা প্রয়োজন তাই তিনি করছেন। সকল ভোটার-প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন। তার সাথে আছেন সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান, মোঃ আনিসুর রহমান। এছাড়া নির্বাচনী আপিল বোর্ডে আছেন- এ্যাডঃ কুদরত-ই-খুদা, অধ্যাপক তৌহিদুর রহমান, মোঃ দাউদুর রহমান।
পরিচালক পদে ২৯ জন প্রার্থী হলো- ব্যালট নং-১ আব্দুল হান্নান হাওলাদার, ব্যালট নং-২ আব্দুল আল জোবায়েদ হোসেন সুজন, ব্যালট নং-৩ সৈয়দ আই. টি. সৌমিক, ব্যালট নং-৪ মোঃ তরিকুল ইসলাম তারিক, ব্যালট নং-৫ হামিদুল হাসান লিটন, ব্যালট নং-৬ মোঃ কামরুল আহসান, ব্যালট নং-৭ রাজিব হাসান মানিক, ব্যালট নং-৮ আব্দুল আলিম, ব্যালট নং-৯ সৈয়দ ইমরানুল হক সানি, ব্যালট নং-১০ সোহেল রানা, ব্যালট নং-১১ মীর রেজওয়ানুর রহমান, ব্যালট নং-১২ শেখ মোঃ সহিদুর রহমান, ব্যালট নং-১৩ মোঃ ইসলাম হোসেন রায়হান, ব্যালট নং-১৪ মুন্সী তাওহিদ হোসেন, ব্যালট নং-১৫ মোঃ নাসির উদ্দিন, ব্যালট নং-১৬ বুলবুল আহমেদ, ব্যালট নং-১৭ মোঃ জোবায়ের শেখ, ব্যালট নং-১৮ কাজী আশরাফুর রহমান সাগর, ব্যালট নং-১৯ সাইফুল ইসলাম বিরন, ব্যালট নং-২০ শেখ আনসার আলী রুবেল, ব্যালট নং-২১ সাব্বির আহমেদ, ব্যালট নং-২২ মোঃ হাসিব রহমান সুমন, ব্যালট নং-২৩ মোঃ আলাউদ্দিন, ব্যালট নং-২৪ টি এম ইদ্রিস, ব্যালট নং-২৫ কাজী এহসানুর রহমান সুমন, ব্যালট নং-২৬ মুন্সী ফরিদ হোসেন, ব্যালট নং-২৭ মোঃ ওসমান শেখ, ব্যালট নং-২৮ মোঃ সোহেল উদ্দিন, ব্যালট নং-২৯ মোঃ ইমরান আহমেদ রনি।



