শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা

জলবায়ু ও নারী : সমস্যা ও সম্ভাবনা
স্টাফ রিপোর্টার : জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা সভা সোমবার সাকলে জেলঅ পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান খান বাপ্পী, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খুলনা নজরুল ইসলাম, ডিজাস্টার রিস্ক রিডাকশন অফিসার, খুলনা, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ শরিফুল ইসলাম ও খুলনা প্রেস ক্লাবের সাঃ সম্পাদক তরিকুল ইসলাম। সভাটি সভাপতিত্ব ও সঞ্চালনা করেন পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এড. কুদরত-ই-খুদা। আলোচ্য বিষয়ের উপর উপস্থাপনা উপস্থাপন করেন আইআরভি’র নির্বাহী পরিচালক মেরিনা যুথি ও এসএসডিডাব্লিউ’র নির্বাহী পরিচালক লিপিকা বৈরাগী। আলোচিত বিষয়ের উপর আলোচনা করতে যেয়ে অংশগ্রহনকারীগন নারীর উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাধানের উপায় বিষয়ে আলোচনা করেন। এছাড়াও এম্পাওয়ার: জলবায়ু সহিষ্ণু সমাজের সমাজের জন্য নারী (ফেইজ-২) প্রকল্পের সুবিধাভোগীরা সৌর শক্তিচালিত সেচ পাম্প ও বিষয়ে সফল কেস স্টোরি তুলে ধরেন।



