স্থানীয় সংবাদ

বাগেরহাটে প্রাইমারী স্কুলের এমএলএসএস ইয়বাসহ আটক : দুই মাসের কারাদন্ড ও অর্থ দন্ড

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের কচুয়া উপজেলায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ চিন্ময় হালদার (৩০) নামের একজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে আটকের পর ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড করা হয়। চিন্ময় হালদার উপজেলার উত্তর গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এম এল এস এস । কচুয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল মঙ্গলবার দুপুরের দিকে বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রেতা চিন্ময় হালদার কে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকের পর তাকে কচুয়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে হাজির করা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) মো: আসিফ হায়দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে ১০০ টাকা জরিমানা কর হয় বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসিফ হায়দার জানান। চিন্ময় কে বাগেরহাট কারাগারে প্রেরন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button