স্থানীয় সংবাদ

এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে হোটেল ম্যানেজারসহ আটক ২

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ মোংলায় সিঙ্গাপুর হোটেলে (আবাসিক) এক এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে পর্ণগ্রাফি আইনে মামলায় ওই হোটেলের ম্যানেজারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পৌর শহরের সিঙ্গাপুর হোটেলের ম্যানেজার মোঃ মহসীন (৪০) ও হোটেলের কর্মচারী বনি আমিন (২৩)। এ মামলার অপর এক আসামী পলাতক রয়েছে, তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ হোটেলটিতে মাদক-জুয়ার আসর বসাসহ অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসারও অভিযোগ রয়েছে। এসব বিষয়েও পুলিশে তদন্ত চলছে। পৌর শহরের এই সিঙ্গাপুর হোটেলের মালিক তালুকদার আখতার ফারুক জাতীয় পার্টির সাবেক উপজেলা সভাপতি ও সাবেক আওয়ামী লীগ নেতা ছিলেন। তিনি ৫ আগস্টের পর আবার বিএনপিতে যোগদেন। তার নানাবিধ কর্মকান্ডে বিভিন্ন সরকারের আমলেই তিনি ছিলেন ব্যাপক সমালোচিত। পুলিশ জানায়, পেশাগত কাজে মোংলায় এসে মঙ্গলবার রাতে সিঙ্গাপুর হোটেলে উঠেন এক এনজিও কর্মী। পরে রাতে তিনি তার রুমের এটাস্ট বাথরুমে গোসল করছিলো। তখন হোটেলের ম্যানেজার ও কর্মচারী পাশের আরেকটি গোসলখানার ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে মোবাইলে তার গোসলের ভিডিও ধারণ করে। তা একপর্যায়ে ওই নারীর নজরে আসে। বিষয়টি নিয়ে তিনি হোটেল কর্তৃপক্ষকে এবং পুলিশকে জানান। পরে ওই নারী রাতেই থানায় গিয়ে তিনজনের নাম উল্লেখ করে পর্ণগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। ওই রাতেই হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। এরপর তথ্য-প্রমাণসহ ম্যানেজার মহসীন ও কর্মচারী বনি আমিনকে আটক করে পুলিশ। বুধবার বিকেলে আটককৃতদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, নারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভিডিও ধারণের কথা স্বীকার করেছে। তাদের ব্যবহৃত মোবাইলও জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, পলাতক বাকি আসামিকে গ্রেফতারের অভিযান চলছে। হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ ধরণের অপরাধের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button