স্থানীয় সংবাদ

রাশিদুল, রানা ও মতির নেতৃত্বাধীন কমিটিই বৈধ

এমইউজে খুলনার বিরোধের অবসান

খবর বিজ্ঞপ্তি : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার আপিল মামলাটি খারিজ হয়েছে। বাদী রফিউল ইসলাম টুটুলের আবেদনের প্রেক্ষিতে ঢাকাস্থ শ্রম আপীল আদালতের এক আদেশে এমনটি জানা গেছে। বাদীর আবেদনে বিবাদীপক্ষের আইনজীবী আপত্তি না জানানোর ফলে সমঝোতার ভিত্তিতে গঠিত মোঃ রাশিদুল ইসলাম সভাপতি, আব্দুর রাজ্জাক রানা সাধারণ সম্পাদক ও রকিবুল ইসলাম মতি কোষাধ্যক্ষসহ তাদের নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটিই বৈধ বলে আইনজ্ঞরা জানিয়েছেন। আদালতের এ আদেশের ফলে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন(এমইউজে) খুলনা’র দীর্ঘদিনের বিরোধের অবসান হলো।
ঢাকাস্থ শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এস এম দস্তগীর হোসেন এবং সদস্য মোঃ তারিক মুর্শেদ সিদ্দিকীর নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে সমঝোতার ভিত্তিতে ২০২৫-২০২৬ সেশনের কমিটি হওয়ায় আপীল মামলাটি(০৬/২০২১) প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ হয়। আদেশে উল্লেখ করা হয়, “আপিলকারী একটি আবেদন দাখিল করেছেন যে, তিনি আর এই আপিলে অগ্রসর হবেন না এবং অপর পক্ষের এ বিষয়ে কোনো আপত্তি নেই। এমতাবস্থায়, অননুসরণজনিত কারণে আপিলটি খারিজ করা হলো।”
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির বলেন, যেহেতু সমঝোতার ভিত্তিতে নির্বাচন এবং রাশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা ও রকিবুল ইসলাম মতির নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটি গঠিত হয়েছে সেহেতু বর্তমান কমিটিই বৈধ।
৫ ও ৬ নম্বর বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহিল মারুফ ফাহিম বলেন, “বাদীপক্ষের পক্ষ থেকে যে আবেদন দেওয়া হয়েছিল তখন আমি আদালতে উপস্থিত ছিলাম। যেহেতু সমঝোতার ভিত্তিতে কমিটি হয়েছে সেহেতু বাদীর আবেদনে আমার কোন আপত্তি ছিল না।”
তবে ৩, ৭ ও ৮ নম্বর বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান স¤্রাট বলেন, “যেহেতু বাদী মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন সেহেতু আমি কোন আপত্তি জানাইনি।”
উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর ধরে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা এর নির্বাচন না হওয়ায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা এর সাংবাদিক নেতা এবং ইউনিয়নের সদস্যদের মতামতের ও সমঝোতার ভিত্তিতে ২০২৫-২০২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ রাশিদুল ইসলাম সভাপতি, আব্দুর রাজ্জাক রানা সাধারণ সম্পাদক ও রকিবুল ইসলাম মতি কোষাধ্যক্ষসহ ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এরপরই বাদী রফিউল ইসলাম টুটুলের পক্ষে মামলাটি প্রত্যাহারের আবেদন জানানোর পর শ্রম আপীল ট্রাইব্যুনালের পক্ষ থেকে উক্ত আদেশ দেওয়া হয়। এর ফলে ইউনিয়নটির দীর্ঘদিনের বিরোধের অবসান হলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button