শিক্ষা প্রতিষ্ঠানে যৌনহয়রানি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন

তালা প্রতিনিধি : সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যৌনহয়রানি বন্ধে নীতিমালা প্রণয়ন এবং যৌনহয়রানী বন্ধে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে তালায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকালে খুলনা-পাইকগাছা প্রধান সড়কের তালা সদরের মেলাবাজারে দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) আয়োজিত উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন তালা উপজেলার সাংবাদিক, বিভিন্ন শ্রেনি-পেশার নারী ও কিশোরীরা।
দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার বাহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রজেক্ট ম্যানেজার ফারজানা কবির, মনিটরিং অফিসার জ্যাকোপ সরকার সাধন, তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, কিশোরী অভিভাবক চুমকি দাস, কিশোরী কেয়া দাস ও রিশিতা প্রমুখ।
এসময় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ঘটনার তদন্ত দাবী করা হয় এবং আগামীতে যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবী জানানো হয়।

