খালিশপুর জুট মিলস শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভা

স্টাফ রিপোর্টার ঃ বর্তমান গনতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে বির্তকির্ত করার জন্য বিগত মাফিয়া সরকার কতৃক লীজ নেয়া রেডিয়েনট গ্রুপ খালিশপুর জুট মিলস লীজ নিয়েছিল, মিলটি লীজ নেয়ার পর শ্রমিকদের মজুরী কমিশন অনুযায়ী বিল না দেয়া, কথায় কথায় শ্রমিক হয়রানী, বিনা কারনে শ্রমিক ছাটাই, রেডিয়েন্ট জুট মিলের কর্মকর্তা শ্রমিকদের সাথে দুঃর্ব্যবহার করার প্রতিবাদে খালিশপুর জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খালিশপুর জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি আবু দাউদ দীন মোহাম্মদ, বক্তৃতা করেন শ্রমিক নেতা কামাল হোসেন সেন্টু, মোঃ লুৎফার রহমান,মোঃ আঃ রাজজাক, মোঃ সুলতান, মোঃকামাল সরদার,মোঃ দুখু মিয়া,মোঃ উজজল,মোঃ মিজানুর রহমান,মোঃ সাইফুল ইসলাম, মোঃ লিটু মুন্সী, মোঃ ফয়সায়,মোঃ ইব্রাহীম চার্জহ্যানড,মোঃ সহিদ সরদার, শ্রমিক নেতা কালাম,সনচালনায় মোঃ মনির হোসেন। তাদের দাবী ঃ ১ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের মজুরী দিতে হবে। ২ শ্রমিদের পরিচয় পত্র দিতে হবে। ৩ শ্রমিকদের সাথে দুঃর্ব্যবহার করতে পারবে না ৪ কোন কারন ছাড়া শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে।



