রূপসা ঘাটের ব্যাপারে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অভিযোগ বিআইডব্লিউটিএ বিরুদ্ধে

রূপসা প্রতিনিধি :খুলনায় সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অভিযোগ বিআইডব্লিউটিএ বিরুদ্ধে । সুপ্রিম কোর্টের চেম্বার আদালত রূপসা ফেরীঘাট (খেয়াঘাট) সহ ০৮টি ঘাটের ব্যাপারে ০৮ সপ্তাহের স্থিতি অবস্থা আদেশ প্রদান করেন যা বর্তমান সময় পর্যন্ত বর্ধিত হয়। তা না’মেনে কার্যক্রম চলমান রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)র খুলনা অফিস। ভুক্তভোগী সূত্রে জানা যায়,বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং জেলা পরিষদ, খুলনা ইজারা প্রদানকে কেন্দ্র করে ২০১৩ সাল থেকে এখনো পর্যন্ত মামলা চলমান। সর্বশেষ মামলাটি জেলা জজকোর্ট খুলনা হতে সুপ্রিম কোর্টের আপীল বিভাগে পূর্ণাঙ্গ শুনানীর জন্য অপেক্ষ্যমান। ঘাটগুলির বিষয়ে সুপ্রিম কোর্টের চলমান মামলা জনিত কারনে দীর্ঘদিন যাবৎ বিআইডব্লিউটিএ খুলনা নদী বন্দরে অর্ন্তগত-০৮ টি ঘাট/পয়েন্ট যথাঃ (১) রুপসা ফেরীঘাট (খেয়াঘাট) লেবার হ্যান্ডলিং ও বার্দিং চার্জ আদায় কেন্দ্র (২) কাষ্টমঘাট ফেরীঘাট (খেয়াঘাট) লেবার হ্যান্ডলিং ও বার্দিং চার্জ আদায় কেন্দ্র (৩) কালীবাড়ী ফেরীঘাট (খেয়াঘাট) লেবার হ্যান্ডলিং ও বার্দিং চার্জ আদায় কেন্দ্র (৪) মহেশ্বরপাশা-দৌলতপুর ফেরীঘাট (খেয়াঘাট) লেবার হ্যান্ডলিং ও বার্দিং চার্জ আদায় কেন্দ্র (বার্মাশিল ফেরীঘাট/খেয়াঘাট, দৌলতপুর বাজার, ফেরীঘাট/খেয়াঘাট, নগরঘাট ফেরীঘাট/খেয়াঘাট (৫) হার্ডবোর্ড/চন্দনীমহাল ফেরীঘাট (খেয়াঘাট) লেবার হ্যান্ডলিং ও বার্দিং চার্জ আদায় কেন্দ্র (৬) ক্যাবল ফেরীঘাট (খেয়াঘাট) লেবার হ্যান্ডলিং ও বার্দিং চার্জ আদায় কেন্দ্র (৭) এজাঙ্ঘাট ফেরীঘাট (খেয়াঘাট) লেবার হ্যান্ডলিং ও বার্দিং চার্জ আদায় কেন্দ্র (৮) ব্যারাকপুর ফেরীঘাট (খেয়াঘাট) লেবার হ্যান্ডলিং ও বার্দিং চার্জ আদায় কেন্দ্রটি কর্তৃপক্ষের ইজারা প্রদান পদ্ধতির: ৩৩ (ক) ও (গ) অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান ইজারাদারকে মাসিক ৩০ (ত্রিশ) দিন মেয়াদী ইজারা কার্যাদেশ প্রদান করে আসছে। বর্তমান ইজারাদার ইজারা কার্যাদেশ প্রাপ্তির পর মহামান্য সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হতে চবৎসরংংরড়হ ঃড় ংবিৎ ধভভরফধারঃ মর্মে সিপি নং-৩১৫৮/২০২৪ দায়ের করলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ঘাটগুলি পরিচালনায় স্থিতিশীল অবস্থা বজায় রাখতে প্রথমে ০৮ সপ্তাহের স্থিতি অবস্থা আদেশ প্রদান করেন যা বর্তমান সময় পর্যন্ত বর্ধিত হয়।ঘাটগুলির উপর চলমান ইজারাদারের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের পেসফুল পজিশন এন্ড পজেশন এ স্ট্যাটাস কো আদেশ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী যে কোনো কর্তৃপক্ষের প্রদত্ত ইজারা কার্যাক্রম সম্পূর্ণ অবৈধ ও মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের অবমাননার সমান। এমতাবস্থায়, বিআইডব্লিউটিএ, খুলনা অফিস ঘাট/পয়েন্টগুলি ২০২৬-২০২৭ অর্থবছরের ইজারা প্রদান করলে চলমান ইজারাদার মহামান্য সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে গত ২৩/০৪/২০২৬ ইং তারিখে কার্য তালিকা নম্বর-২৪, সিপি নং- ৩১৫৮/২০২৪ তে ২০২৬-২০২৭ অর্থ বছরের ইজারা কার্যাক্রম স্থগিত চাইলে মহামান্য সুপ্রিম কোর্টের চেম্বার আদালত বিষয়টি আমলে এনে উক্ত ঘাট/পয়েন্টগুলির ২০২৬-২০২৭ অর্থবছরে ইজারা কার্যক্রম আগামী ০৮ (আট) সপ্তাহের জন্য স্থগিত করার আদেশ প্রদান করেন। বিষয়টি নিয়ে উপ-পরিচালক, বিআইডব্লিউটিএ, খুলনা অফিসের সাথে যোগাযোগ করলে ইজারা কার্যাক্রমের উপর সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের আদেশের কথা শুনেছে কিন্তু হাতে পায়নি মর্মে আমাদেরকে জানান।
