স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় পাউবো’র ২০ একর সম্পত্তি প্রভাবশালী ওসি চৌধুরীর দখলে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার ডুমুরিয়ায় পাউবো’র প্রায় ২০ একর সম্পত্তি বেদখল। উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের চৌধুরী ওসিয়ার রহমান ওই সম্পত্তি দখলে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।
খুলনা পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার আটলিয়া ইউনিয়নের বয়ারসিং মৌজায় আমতলা, তালতলা ও শালতা নদীর সংলগ্ন পাউবো’র ১৭/১ নম্বর এরিয়ার গোলাপদহা স্লুইচ গেট অভ্যন্তরে প্রায় ২০ একর সম্পত্তি (বিশাল জলাশয়) বেদখল। মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম চৌধুরী হামিদুর রহমান ওই সম্পত্তি দখলে নিয়েছিলেন। অভিযোগ রয়েছে, সামান্য পরিমাণে ইজারা, ক্ষমতার দাপট আর অফিসে মোটা অংকের উৎকোচের বিনিময়ে তিনি ওই সম্পত্তি’র মালিক হয়ে যান। ৪/৫ পূর্বে তিনি নিহত হলে ওই সম্পত্তি দখলে নেন তারই ছোটভাই ওসিয়ার রহমান চৌধুরী। তিনিও সেই জলাশয়ে মাছের চাষ অব্যাহত রেখেছেন। তবে তিনি সরকারি ভাবে কোন প্রকার ইজারা বা খাজনা প্রদান করেন না। তবে কি কারণে ইজারা বা খাজনা দেন না তাও রয়েছে অজানা। এ প্রসঙ্গে দখলকারী চৌধুরী ওসিয়ার রহমান জানান, ওই জায়গার বিষয়ে আমি ভালো বলতে পারবো না। আমার ভাই মারা যাওয়ার পর আমি দেখাশুনা করছি। তবে ওই জায়গা নিয়ে ওয়াপদা’র সঙ্গে একটি মামলা চলমান রয়েছে। যে কারণে ইজারা বা খাজনা দিই না। এ বিষয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী (পুর) মোঃ তরিকুল ইসলাম জানান, ওখানে অনেক জলাশয় রয়েছে। যা অনেকেই দখলে রেখেছেন। কিন্তু দখলকারীরা কি ভাবে ভোগদখল করছেন এটা আমার জানা নেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button