স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু ঝিনাইদহ ও মেহেরপুর জেলার বাসিন্দা। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬১ শিশুকে ভর্তি করা হয়েছে। শনিবার (৯ মে) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: মো: মুজিবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৯ মে দুপুর পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৩ হাজার ৫১ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৬৬৯ জন। এ সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১১৩ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভাগে মোট ১৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায় ১১ জন। এছাড়া খুলনায় ৪ জন, ঝিনাইদহে ২ জন এবং মেহেরপুর ও চুয়াডাঙ্গায় একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, সন্দেহজনক হামের রোগীর মধ্যে কুষ্টিয়ায় ১ হাজার ১২৫ জন, যশোরে ৫৬৭ জন, মাগুরায় ৪৩২ জন, খুলনায় ৩৭২ জন, মেহেরপুরে ২৫০ জন, ঝিনাইদহে ১৯৩ জন, নড়াইলে ১৬০ জন, বাগেরহাটে ১৩৬ জন, সাতক্ষীরায় ১২৭ জন এবং চুয়াডাঙ্গায় ৯৭ জন শিশু রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৬১ শিশুর মধ্যে কুষ্টিয়ায় ২৮ জন, খুলনায় ১৫ জন, মাগুরায় ৮ জন, মেহেরপুরে ৭ জন এবং চুয়াডাঙ্গায় ৩ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button