নগরীতে ধর্ষণ মামলার আসামীকে বেকসুর খালাস প্রদান

স্টাফ রিপোর্টারঃ নগরীতে ধর্ষণ মালার আসামী বেকসুর খালাস দিয়েছে আদালত। রবিবার শিশু ধর্ষণ ২৩/২৫নং মামলায় মহানগর শিশু ধর্ষণ আদালত ধর্ষণের মামলায় আসামী মোহাম্মদ আল আমিন বেপারী ওরেফে আমিন কে খালাস প্রদান করেছেন জেলা ও দায়রা জজ পদমর্যাদা বিচারক মহানগর শিশু ধর্ষণ ট্রাইবালের বিচারক আকরাম হোসেন। মোট ছয় জন সাক্ষী আদালতে সাক্ষী উপস্থাপন করেন। আসামী পক্ষে আইনজীবী ছিলেন এড. মোঃ মনিরুজ্জামান মনির। তিনি বলেন, বাদী পক্ষ মামলার সকল প্রমাণ সঠিকভাবে উপাস্থপন করতে না পারায় আদালত মামলা আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। ২০২৩ সালের ১৭ আগস্ট ভিকটিমের মা লিজা আক্তার বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন আল আমিন ব্যাপারীকে আসামী করে। দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই ত্রিদিব কুমার মন্ডল আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)ধারায় চার্জশিট প্রদান করেন।



