স্থানীয় সংবাদ
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর থানাধীন ইস্পাহানী কলোনি থানার সামনে সড়ক দুর্ঘটনায় মোছা. রোকেয়া (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি ইস্পাহানী কলোনির বাসিন্দা। জানা যায়, ইস্পাহানী কলোনি থানার সামনে খুলনা-যশোর মহাসড়ক পারাপারের সময় মোছা. রোকেয়া নামে ওই বৃদ্ধা দ্রুতগামী সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ৯টা ৩৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে সকাল ৯টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন।



