স্থানীয় সংবাদ

সুবিধা বঞ্চিত শ্রমিক ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

# মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগ #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেছেন, “শ্রমিক শ্রেণির মানুষ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে হবে, যাতে শ্রমিকরা তাদের মর্যাদা পায়।” রোববার (১০ মে) দুপুরে ১ মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী শাখার উদ্যোগে সোনাডাঙ্গা বাস টার্মিনালে সুবিধা বঞ্চিত শ্রমিক ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, ১৮নং ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সহ সভাপতি এস এম মাহফুজুর রহমান, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক সাহেব আলী, পরিবহন শ্রমিক নেতা কামাল হোসেন, আব্দুল বারেক, আসলাম, মাসুম বিল্লাহ, শাহিনুর রহমান, মারুফ প্রমুখ।
এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেন, বর্তমান সমাজের অর্থব্যবস্থার একটি লক্ষ্যণীয় দিক হলো-একদিকে মুষ্টিমেয় মানুষের কাছে অধিক সম্পদ রক্ষিত; আবার অন্যদিকে বেশিরভাগ মানুষ মিলে ভোগ করছে সামান্য সম্পদ। অর্থাৎ ধনীরা আরও ধনী হচ্ছে আর গরীব আরও নিস্ব হচ্ছে। অথচ কুরআন-হাদিসে দারিদ্র্যের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে ধনীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মানবজীবনে সম্ভাব্য যত সমস্যা হতে পারে এর সব সমাধানই ইসলাম দিয়েছে। যেমন দারিদ্র্য প্রত্যেক সমাজের একটি মারাত্মক সমস্যা। দারিদ্র্য নিরসনের কার্যকরী নির্দেশনা ইসলাম দিয়েছে এমনকি রাসূল (সা.) তিনি কাউকে ভিক্ষা দেওয়ার চেয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়াকে বেশি পছন্দ করতেন। তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আর্ত-মানবতার কল্যাণে এবং নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের জন্য কাজ করে আসছে। ভবিষ্যতেও সাধ্যনুযায়ী শ্রমজীবি মানুষের দুদর্শা লাঘবে ফেডারেশনের কর্মতৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে আজিজুল ইসলাম ফারাজী বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্য ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আমাদেরকে অবশ্যই এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button