স্থানীয় সংবাদ

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে কেসিসি প্রশাসকের সাক্ষাত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি’র সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেন। সাক্ষাতকালে প্রশাসক জনভোগান্তিসহ ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি তুলে ধরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ প্রকল্পের সংশোধিত ডিপিপি আসন্ন একনেক সভায় উত্থাপন ও অনুমোদনের জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান। উল্লেখ্য, নির্মাণাধীন গুরুত্বপূর্ণ এ সংযোগ সড়কের অবশিষ্ট কাজ সম্পন্নের জন্য কেডিএ কর্তৃক তৃতীয় বারের মত আরডিপিপি প্রস্তুত করে অনুমোদনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে যা একনেক সভায় উপস্থাপনের জন্য প্রক্রিয়াধীন। ইতোপূর্বে প্রশাসক এ সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনাপূর্বক পরবর্তী একনেক সভায় এজেন্ডাভুক্ত ও অনুমোদনের বিষয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি বরাবর আধা সরকারি পত্রও প্রেরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button