সাবেক সভাপতি ড. জাকির হোসেনের সুস্থতা কামনায় এমইউজের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সাবেক সভাপতি ড. জাকির হোসেন গুরুত্ব অসুস্থ হয়ে খুলনার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা এক যুক্ত বিবৃতিতে ডক্টর জাকির হোসেনের সুস্থতা কামনা করেছেন। উল্লেখ্য, গতকাল রোববার রাতে ড. জাকির হোসেন গুরুতর অসুস্থ হয়ে সন্ধানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম। অভিনন্দন বার্তা ঃ
অপর এক বিবৃতিতে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ এশিয়া পোস্ট নিউজ পোর্টালের উদ্বোধন যাত্রা শুরু হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা এক যুক্ত বিবৃতিতে এশিয়া পোস্ট নিউজ পোর্টালে খুলনা ব্যুরো প্রধান বশির হোসেনকে অভিনন্দন জানিয়ে এক বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে খুলনার সকল ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে এশিয়া পোস্ট। নেতৃবৃন্দ প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেছেন।



