স্থানীয় সংবাদ

খুলনা ও বাগেরহাটে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান

# ৩টি মামলা ও ৭৫ হাজার টাকা জরিমানা #

স্টাফ রিপোর্টার : খুলনা এবং বাগেরহাট জেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বাগেরহাট নাগেরবাজার এলাকায় এম এন ড্রিংকিং ওয়াটার প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী -পঁচিশ হাজার টাকা মাত্র জরিমানা করা হয়। বাগেরহাট মিঠাপানি ড্রিংকিং ওয়াটার প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন-২০১৮” অনুযায়ী পঁচিশ হাজার টাকা মাত্র জরিমানা করা হয়। বাগেরহাট সদর নাম্বার ওয়ান ড্রিংকিং প্রতিষ্ঠান কে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন-২০১৮” অনুযায়ী পঁচিশ হাজার টাকা। বাগেরহাট জেলা প্রশাসক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাস্বিরা সিদ্দিকা ও মো: মোত্তালেব হোসেন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার ফিল্ড অফিসার (সিএম) তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন । একই দিনে খুলনা মহানগরী এলাকায় সোমবার সকালে ইলেকট্রনিক্স পণ্যের উপর একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিদর্শন ও পরিলক্ষিত ত্রুটির বিপরীতে সংশোধনমূলক পরামর্শ দেয়া হয়। শিববাড়ি ইন্টার ওয়েব কম্পিউটার প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে এসি, ফ্রিজ, এলএএস ব্যাটারি পন্যের সিএম লাইসেন্স দেখতে চাওয়া হয়। প্রতিষ্ঠানটি লাইসেন্স দেখাতে পারেনি। সেলস পয়েন্টে লাইসেন্স রাখার পরামর্শ দেওয়া হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করা হয়। শিববাড়ি ভিষণ ইম্পোরিয়াম প্রতিষ্ঠান পরিদর্শন করে এসি, ফ্রিজ, এলইডি বাল্ব, সিলিং ফ্যান, ইলেক্ট্রিক আয়রন, প্রেশার কুকার পন্য সমূহের সিএম লাইসেন্স যাচাই করা হয়। প্রতিষ্ঠানটি লাইসেন্স দেখাতে পারেনি। সেলস পয়েন্টে লাইসেন্স রাখার পরামর্শ দেওয়া হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করা হয়। খুলনা শিববাড়ি কে ডি এভিনিউ ফেয়ার ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান পরিদর্শন করে এসি, ফ্রিজ, এলইডি বাল্গ, সিলিং ফ্যান, ইলেক্ট্রিক আয়রন, প্রেশার কুকার পন্য সমূহের সিএম লাইসেন্স যাচাই করা হয়। প্রতিষ্ঠানটি এসি মাইক্রোওভেন পণ্যের লাইসেন্স দেখালেও ফ্রিজ পণ্যের লাইসেন্স দেখাতে পারেনি । তাছাড়া ফ্রিজ ও মাইক্রোওভেন পণ্যের লেবেলে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড লোগো ব্যবহার করেনি। সেলস পয়েন্টে লাইসেন্স রাখার এবং পণ্যের লেবেলে বিএসটিআই’র লোগো ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করা হয়। শিববাড়ি খুলনা ইলেকট্রনিক্স লিঃ প্রতিষ্ঠান পরিদর্শন করে এসি, ফ্রিজ, সিলিং ফ্যান, ইলেক্ট্রিক আয়রন, প্রেশার কুকার পন্য সমূহের সিএম লাইসেন্স যাচাই করা হয়। প্রতিষ্ঠানটি লাইসেন্স দেখাতে পারেনি। সেলস পয়েন্টে লাইসেন্স রাখার পরামর্শ দেওয়া হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করা হয়। বিএসটিআইয়ের সরকারি পরিচালক(সিএম) মনির হোসেন এর নেতৃত্বে সহকারী পরিচালক (পদার্থ) মো: আব্দুল আহাদ ও ফিল্ড অফিসার (সিএম) মো: আব্দুল মান্নান এর সমন্বয়ে গঠিত টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে বিএসটিআই খুলনা বিভাগীয় অফিসের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button