স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৮২ সন্দেহজনক হাম রোগী শনাক্ত : মৃত্যু ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে নতুন করে গত ২৪ ঘণ্টায় ৮২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে কুষ্টিয়া জেলায় ১ জনের মৃত্যু হয়।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর (স্বাস্থ্য) পরিচালক ডা: মো: মুজিবুর রহমানের স্বাক্ষরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয় ১৫ মার্চ থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৩ হাজার ৭৪৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৩২ জন বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে । এ সময় বিভাগজুড়ে হামের উপসর্গ নিয়ে মোট ২০ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিলো ১১৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়া জেলায়, যেখানে ২৭ জন আক্রান্ত হয়েছেন। এসময়ে এই জেলায় ১ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এছাড়া সন্দেহজনক হামে খুলনা ১১ জন, কুষ্টিয়ায় ১১ জন, যশোর, বাগেরহাট ও নড়াইলে ৪ জন করে এবং ঝিনাইদহ জেলায় ৫ জন, মাগুরায় ৬ জন, মেহেরপুরে ৭ জন ও সাতক্ষীরায় ৩ জন করে আক্রান্ত হয়েছেন। বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী রয়েছে কুষ্টিয়ায়, যার সংখ্যা ১ হাজার ২২০। এরপর যশোরে ৬০৩ জন, খুলনায় ৪০৫ জন, মাগুরায় ৪৫৩ জন, বাগেরহাটে ১৫২ জন, চুয়াডাঙ্গায় ১২১ জন, ঝিনাইদহ ২১৮ জন, মেহেরপুরে ২৬৬ জন, নড়াইলে ১৭২ জন এবং সাতক্ষীরায় ১৩৫ জন রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে হাসপাতালগুলোতে আক্রান্তদের চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button