স্থানীয় সংবাদ

শিরোমনিতে ভুয়া সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

# থানায় জিডি #

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি শেখ রেজাউল হকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং চিহ্নিত চাঁদাবাজদের অনৈতিক অর্থ দাবির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় শিরোমণি বাজার বণিক সমিতির কার্যালয়ে এই ‘প্রেস ব্রিফিং’ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি শেখ রেজাউল হক বলেন, “সাংবাদিকতার মতো পবিত্র পেশার নাম ভাঙিয়ে মোশারফ হোসেন নামক এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করে আসছেন। গত রোজার ঈদে আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। আমি এই টাকা দিতে রাজী না হওয়া আমাকে দেখে নেয়ার হুমকি দেয় তখন আমি বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি। পরবর্তীতে গত ৯ মে রাতে আমার শিরোমনি বাজার বণিক সমিতির কার্যালয়ে কথিত সাংবাদিক মোশারফ হোসেন এসে পুনরায় এক লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং আরো হুমকি-ধমকি দেয় যে টাকা না দিলে গরুর হাট কিভাবে চালানো হয় সেটা আমি দেখে নেব। এজন্য তার ব্যক্তিগত আক্রোশে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছেন।” সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন সাংবাদিক পরিচয়ধারী মোশারফ হোসেন ও তার সহযোগী মামুন মোল্লা বিভিন্ন সময়ে সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছেন। এর মধ্যে মামুন মোল্লা আমার প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করেছেন যার প্রমাণ রয়েছে। চাঁদা না পেয়ে মোশারফ হোসেন তার ব্যক্তিগত ফেসবুক পেজ ও অনলাইন পোর্টালে ভিত্তিহীন সংবাদ প্রচার করে ব্যবসায়ীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছেন। তিনি বলেন অভিযুক্তদের এই অপরাধমূলক কর্মকা-ের বিরুদ্ধে ইতোমধ্যে খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৫৯৩ তারিখ ১২/০৫/২৬ ইং । সংবাদ সম্মেলনে উপস্থিত শিরোমণি বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, এ ধরনের অপেশাদার ও অপরাধমূলক কর্মকা-ের কারণে সাধারণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বণিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি আঃ হামিদ,সহ-সভাপতি: শেখ শহিদুল্লাহ,সাধারণ সম্পাদক শেখ শাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ ফয়সাল শেখ,সহ-সাধারণ সম্পাদক শেখ ফরিদ,সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন হোসেন রনি,কোষাধ্যক্ষ মীর বাবুল আক্তার,দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,প্রচার সম্পাদক মোঃ সাব্বির হোসেন,সদস্য মোঃ জামাল মোল্লা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button