স্থানীয় সংবাদ

বাগেরহাটে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন সভাপতিত্ব করেন। বাগেরহাট জেলা প্রশাসন এবং খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সভাটি আয়োজন করে। খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমান, বাগেরহাট জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহা: সাদেকুল ইসলাম, খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহবুব আলম, জেলা সমাজসেবা অধিদপ্তর, ওয়ার্ল্ড ভিশন, সুশীলন, ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা বক্তৃতা করেন। সভায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে নিয়মিত সভা আয়োজন, বাগেরহাট জেলায় শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ, শিশুশ্রমের তথ্য উপাত্ত সংগ্রহ, প্রচার-প্রচারণা, সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা ও প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শিশুশ্রম থেকে বিরত রেখে কারিগরি শিক্ষায় শিক্ষা দেওয়ার ওপরে গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button